বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

[the_ad id='15178']

রাজধানী উত্তাল নভেম্বরে গণভোটের দাবিতে, বন্ধ যান চলাচল

নিজস্ব প্রতিবেদক

নভেম্বরে গণভোট আয়োজন ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে রাজধানীর পল্টন মোড়ে জড়ো হয়েছেন জামায়াতে ইসলামীসহ ৮ ইসলামি দলের নেতাকর্মীরা।

- Advertisement -

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল থেকেই দলে দলে মিছিল নিয়ে পল্টন মোড়ে এসে জড়ো হতে থাকনে জামায়াতসহ ইসলামী দলগুলোর শত শত নেতাকর্মী। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

- Advertisement -shukee

এদিন বেলা সাড়ে ১০টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে বিভিন্ন ব্যানার-ফেস্টুন হাতে মিছিল নিয়ে পল্টন মোড়ে এসে জড়ো হন দলটির ঢাকা দক্ষিণের থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা। এ সময় নভেম্বরে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে উঠে পল্টন এলাকা।

এছাড়াও একই দাবিতে ইতোমধ্যে পল্টনে জড়ো হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় গণতান্ত্রিক পার্টিসহ (জাগপা) সমমনা ইসলামী দলগুলোর নেতাকর্মীরা। পল্টনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করবেন তারা। পরবর্তীতে ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দেয়া হবে।

জামায়াতের সঙ্গী অন্য দলগুলো হলো- ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

গত সোমবার (৩ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতসহ ৮ ইসলামী দলগুলোর নেতারা।

জামায়াতসহ ৮ ইসলামী দলের ৫ দফা দাবিগুলো হলো-

১) জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর আগামী নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করা।

২) আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।

৩) অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

৪) ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।

৫) স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

সর্বশেষ

এই বিভাগের আরও