রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল এর সাবেক সেক্রেটারি ও ইস্টার্ন ব্যাংক পিএলসি, ও আর নিজাম রোড শাখার সিনিয়র অপারেশন ম্যানেজার রোটারিয়ান ওমর মুত্তাকিন মুহিত গতকাল (৪ নভেম্বর) রাত ১০টার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। মরহুমের প্রথম নামাজে জানাজা আজ( ৫ নভেম্বর) সকাল ১১ঘটিকায় ঝাউতলা স্টেশন রোড জামে মসজিদ প্রাঙ্গণে এবং দ্বিতীয় নামাজে জানাজা বিকাল ৪.১৫ মিনিটে মীরসরাইয়ের বারইয়াহাট চিনকি আস্তানার স্টেশন রোডের নিজবাড়িতে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। তিনি স্ত্রী, মা- বোন, আত্মীয়স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়

