২০০৬ সালে লগি- বৈঠা নিয়ে জামায়াত,বিএনপির নেতা কর্মীদের পিটিয়ে নির্মমভাবে হত্যাকারী আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবীতে সীতাকুণ্ডে এক বিশাল বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৮অক্টোবর) সীতাকুণ্ড পৌরসদরে এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও পথসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক ও চট্রগ্রাম উওর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার।
সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি সাবেক কমিশনার মুহাম্মদ আবু তাহেরের সঞ্চালনায় বিশেষ অথিতি ছিলেন,জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী। উওর জেলা শ্রমিক কল্যাণের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আজাদ।

আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর রাশেদুজ্জামান মজুমদার, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী সাবেক ছাত্রনেতা মু. কুতুব উদ্দিন শিবলী। এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট আশ্রাফুর রহমান।
উপজেলা অফিস সম্পাদক আবু হাফস নাকিব, উপজেলা যুব বিভাগের সভাপতি শামসুল হুদা, উপজেলা মিডিয়া বিভাগের দায়িত্বশীল আবুল হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি মেজবাউল আলম রাসেল,পৌর আমীর হাফেজ আলী আকবর, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুর রহমানসহ সীতাকুণ্ড পৌরসভা ও ৯টি ইউনিয়নের জামায়াত,শিবির ও জনশক্তি উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, অভিলম্বে খুনি হাসিনার মদদে ২৮ অক্টোবরে ২০০৬ সালে লগি-বৈঠার যে নৃশংস তাণ্ডব চালিয়ে ইসলামী ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের হত্যা করা হয়েছে তাদেরকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, খুনি হাসিনা ও তার দল আওয়ামী লীগকে বাংলার জমিন থেকে চিরতরে মুছে ফেলতে হবে।
বিক্ষোভ মিছিলটি হাসান গোমস্ত মসজিদ চত্বর থেকে শুরু করে উত্তর বাজার হয়ে পুনরায় কলেজ রোডের মাথায় এসে এক পথসভা শেষে সম্পন্ন হয়।

