দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স এন্ড আটেক্টস চট্টগ্রামের উদ্যোগে শনিবার (২৫ অক্টোবর) ২০২৫খ্রিঃ, , চট্টগ্রাম আইইবি অডিটোরিয়ামে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়। দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস, চট্টগ্রামের সভাপতি ও আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর জনাব মুহাম্মদ নজরুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রাসুল (সা.) ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক। সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা, বিচার ব্যবস্থা এক কথায় মানব জীবনের যত বিষয়, জটিলতা বা সমস্যা রয়েছে তার সবকিছুরই সর্বোত্তম সমাধান এবং সমুজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে নবী করিম (সাঃ) এর জীবনে বলে উল্লেখ করেন। এছাড়াও তিনি বলেন, রাসুল (সাঃ) এর আদর্শ ধারন করে সমাজ কিংবা রাষ্ট্র পরিচালনা করা হলে বেইনসাফির লেশমাত্র থাকবে না। রাষ্ট্র ব্যবস্থায় সৎ, যোগ্য ও নৈতিক চারিত্রিক গুনাবলীসম্পন্ন নেতৃত্বই কেবল পারে আদর্শ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে। এক্ষেত্রে প্রকৌশলী সমাজ নিজেদেরকে গঠনের মাধ্যমে আদর্শ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করতে পারে বলে মতব্যক্ত করেন।

প্রধান আলোচক হিসাবে সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আলী শাহ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা মহিউদ্দিন মাহবুব বলেন, রাসুল (সাঃ) এর জীবন আদর্শ হল কুরাআনের বাস্তব নমুনা। জীবনের সর্বক্ষেত্রে রাসুলের আদর্শ অনুসরনের জন্য তাঁর জীবন আলোচনা বেশী হতে হবে। তিনি আরো বলেন, যত বেশী আলোচনা হবে মানুষ তত বেশী রাসুল (সাঃ) স¤পর্কে জানতে পারবে এবং অনুসরণে উদ্বুদ্ধ হবে। তিনি সকলকে রাসুল (সাঃ) এর জীবন আদর্শ অনুসরণের উপর গুরুত্বারোপ করেন।
দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস-চট্টগ্রাম কেন্দ্রের সেক্রেটারী প্রকৌশলী মোহাম্মদ তাজুল ইসলামের সঞ্চালনায় উক্ত সীরাতুন্নবী মাহফিলে আরোও বক্তব্য রাখেন দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস- চট্টগ্রামের সহ-সভাপতি প্রকৌশলী মোমিনুল হক, ডক্টরস ফোরাম এর কেন্দ্রিয় সেক্রেটারী ডা. এ কে এম ফজলুল হক, চট্টগ্রাম প্রেস ক্লাব এর সদস্য সচিব, দৈনিক আমার দেশ পত্রিকার আঞ্চলিক ব্যুরো চীফ, জাহিদুল করিম কচি, আইইবি চট্টগ্রাম কেন্দ্রের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সম্মানী স¤পাদক প্রকৌশলী খান মোঃ আমিনুর রহমান প্রমুখ। সীরাত মাহফিলে অসংখ্য প্রকৌশলী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

