বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ডে জালটাকা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা সোমবার

নিজস্ব প্রতিবেদক

সীতাকুণ্ড উপজেলা অডিটোরিয়ামে  বাংলাদেশ ব্যাংক কর্তৃক আয়োজিত “জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা ” অনুষ্ঠিত হবে।

- Advertisement -

সোমবার (২৭ অক্টোবর) সকাল ৯ টা থেকে শুরু হবে এই কর্মশালা। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ ব্যাংক-চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক (কারেন্সী) মোরশেদ আলম।

- Advertisement -shukee

কর্মশালা উদ্বোধন করবেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুজিবুর রহমান, রিসোর্স  পার্সন হিসেবে অংশ নেবেন বাংলাদেশ ব্যাংক-চট্টগ্রামের যুগ্ম পরিচালক ( ক্যাশ) মোহাম্মদ আব্দুল কাদের।

সভাপতিত্ব করবেন সোনালী ব্যাংক চট্টগ্রামের ডিজিএম মোহাম্মদ আসাদ।

কর্মশালায় স্থানীয় সাংবাদিক,ব্যবসায়ী,কৃষক,গণ্যমান্য  ও পেশাজীবী নেতৃবৃন্দের অংশগ্রহণ করার আহবান জানিয়েছেন সোনালী ব্যাংক সীতাকুণ্ড শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ পারভেজ।

সর্বশেষ

এই বিভাগের আরও