নোংরা পরিবেশে ভেজাল খাবার বিক্রির দায়ে চট্টগ্রাম নগরীর জামান হোটেলেকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ রবিবার ((২৬ অক্টোবর ) নগরীর কাজির দেউড়ি এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে হোটেলের খাবার রান্না করা, নাম সর্বস্ব নিম্নমানের ঘিসহ বিভিন্ন ধরনের ফ্লেভার ব্যবহার, যথাযথভাবে দ্রব্য মূল্যের সংযোজন ও তালিকা প্রদর্শন না করার অপরাধে কাজির দেউড়ির জামান হোটেলেকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
- Advertisement -

এসময় নগরীর পুলিশ সদস্যরা পরিচালিত ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

