Thursday, 19 November 2026

[the_ad id='15178']

বঙ্গোপসাগরে লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে – এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর । এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপ এমনকি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আভাস দিয়েছে ।

- Advertisement -

আজ শুক্রবার বিশেষ বুলেটিনে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

- Advertisement -shukee

ওই বুলেটিনে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলেছে অধিদপ্তর।

আবহাওয়াবিদরা জানান, “লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে৷”

বাংলাদেশে এর প্রভাব পড়েব কী না জানতে চাইলে আবহাওয়াবিদ অফিস জানায়, “এটির গতিপথ ভারতের অন্ধ্রপ্রদেশের দিকে। পরে, হয়ত স্থলভাগ দিয়ে বাংলাদেশের দিকে একটা অংশ আসতে পারে।

“তাতে বিচ্ছিন্নভাবে দেশের পশ্চিমাঞ্চলের দিকে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।”

সকালের নিয়মিত বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এই সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও আভাস মিলেছে।

গতকাল ভোর ৬টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে; ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আর, সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথারীতি পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায়। সেখানে তাপমাত্রার পারদ নেমেছে ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে।

সর্বশেষ

এই বিভাগের আরও