গতকাল (২২ অক্টোবর) নগরীর ওয়েল পার্ক হোটেলের কনফারেন্স কক্ষে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন- ইপসার উদ্যোগে সেভ দ্য চিলড্রেন সার্বিক সহায়তায়, রাইমস ‘র কারিগরি সহায়তায় জিএফএফও ‘র আর্থিক সহায়তায় বাস্তবায়িত “এ্যান্টিসিপেটরি এ্যাকশন” প্রকল্পের মাধ্যমে “ভূমিধ্বসের জন্য সেক্টর-নির্দিষ্ট পূর্ব সতর্কীকরণ বার্তা উন্নয়ন ” বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বাংলাদেশের উত্তর ও উপকূলীয় অঞ্চলে সম্প্রদায় এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলোর প্রস্তুতির জন্য শিশুকেন্দ্রিক পূর্বাভাসমূলক আগাম পদক্ষেপ ও সতর্কবার্তা উন্নয়নে একাধিক সেশন ও দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। কর্মশালা উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন।

কর্মশালায় অংশ নেন ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট বাংলাদেশ এর সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার দেলোয়ার মজুমদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যাবিভাগের সভাপতি অধ্যাপক মাহবুব মোর্শেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. ইকবাল সরোয়ার, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক আবদুর রহমান খান, চটগ্রাম পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক রোমানা আক্তার , কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক রগুনাথ রাহা,চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক জসীম উদ্দিন , চট্টগ্রাম জেলা মৎস অফিসার সালমা বেগম, চট্টগ্রাম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভাগীয় কর্মকর্তা মো. গোলাম মোর্শেদ, হোসেন আহম্মদ সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এস এম এহসান, মোহাম্মদ নগর এইচ কে উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মুশফিকুর রহমান , ফিরোজশাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক কাজী সোহানা সুলতানা, সাংবাদিক প্রণব বল, সহকারী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাজিয়া আফরিন, জেলা পানিসম্পদ অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী ইমরান হাসান, বেলা ‘র সমন্বয়ক মনিরা পারভীন, সাংবাদিক মো. মাসুদসহ বিভিন্ন সেচ্ছাসেবী ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
সমাপনী বক্তব্য রাখেন ইপসার প্রকল্প ব্যবস্থাপক সানজিদা আক্তার, কর্মশালা সঞ্চালনায় ছিলেন ইপসার প্রকল্প কর্মকর্তা মুহাম্মদ আতাউল হাকিম। শুরুতে শুভেচ্ছা বক্তব্য ও কর্মশালার উদ্দেশ্য আলোকপাত করেন সেভ দ্য চিলড্রেন ‘র সিনিয়র অফিসার আখফারুজ্জামান রুবেল, Early Warnings and Advisory Message বিষয়ক সেশন পরিচালনা করেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, চট্টগ্রাম এর উপ পরিচালক মো. আব্দুর রহমান খান,
Advisory Message Dissemination – বিষয়ক সেশন পরিচালনা করেন রাইমস এর অফিসার মো. আশিকুজ্জামান, Developing Sector Based Advisory Messages based on Scenario সম্পর্কিত গ্রুপ ওয়ার্ক কার্যক্রম পরিচালনা করেন ইপসার প্রজেক্ট অফিসার (মনিটরিং) এস এম শাহরিয়ার আলম। কর্মশালার প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মো. আশরাফুল আমিন বলেন, আজকের কর্মশালার বিষয়টি অত্যন্ত সময়োপযোগী, পাহাড়ধস চট্টগ্রাম সহ বাংলাদেশের কয়েকটি অঞ্চলে বড় ধরনের দুর্যোগ হিসেবে চিহ্নিত। কিন্তু এখনো পর্যন্ত পাহাড়ধসের কার্যকর পূর্বাভাস নেই। জাতীয় পর্যায়ে এই সংক্রান্ত কোনো প্রটোকল তৈরি হয়নি। ইপসা ও সেভ দ্য চিলড্রেন কে দেখেছি “এ্যান্টিসিপেটরি অ্যাকশন” প্রকল্পের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে এবং স্টেক হোল্ডারদের সাথে বিভিন্ন কর্মশালার মাধ্যমে ঝুঁকি চিহ্নিতকরণ, খাতভিত্তিক কার্যকর পূর্বাভাস ও আগাম সতর্কবার্তা তৈরিতে বিভিন্ন প্রক্রিয়ায় কাজ করে যেতে। এই বিষয়ে তাঁদের গবেষণাও চলমান রয়েছে বলে জেনেছি। সামগ্রিক বিষয়টি খুবই ইতিবাচক সুফল আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

