বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ড শিপইয়ার্ডে ডাকাত দলের হানা, গোলাগুলি, ১০ লাখ টাকার স্ক্র্যাপপণ্য লুট

সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডে ডাকাত দল ফাঁকা গুলি ছুঁডে  ১০ লাখ টাকার স্ক্র্যাপপণ্য লুট করে নিয়ে যায়।

- Advertisement -

গেল মঙ্গলবার গভীর রাতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদম রসুল  সাগর উপকূলীয় এলাকায়  এস এইচ এন্টারপ্রাইজ শিপইয়ার্ডে এ ঘটনা ঘটে।

- Advertisement -shukee

শিপইয়ার্ড কর্মকর্তা মোহাম্মদ মোহসিন জানান,  ডাকাতদল ইয়ার্ডে সাগর উপকূলে লাল ও সাদা  ২টি স্পীডবোটে এসে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কয়েকটি ফাঁকা গুলি করে শিপইয়ার্ডের জলসীমায় প্রবেশ করে। এসময ইয়ার্ডের বোটে কর্তব্যরত মাঝি হরিমোহন দাশ (৪০), মো. নাসির উদ্দিন (৫২), মো. আয়াতুল্লাহ (২৩) সহ প্রহরীদের অস্ত্র দিয়ে জিম্মি করে ডাকাতরা  দু’টি বোটে করে ইয়ার্ডে লুটপাট চালাতে থাকে।

তিনি আরও বলেন,  বিষয়টি মোবাইলের মাধ্যমে পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডাকাত দলকে নিবৃত করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে পুলিশে সঙ্গে গোলাগুলি লিপ্ত হয়। ইয়ার্ডের মালামাল লুট করে  গভীল সমুদ্রের দিয়ে পালিয়ে যায়।

লুট হওয়া স্ক্র্যাপলোহার মধ্যে  জাহাজের লোহার পর্দা, পাইপ গাডার,  ওয়েন্ডিং মেশিন, ওয়েন্ডিং ক্যাবল , অক্সিজেন বোতল। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা বলে  জানান ইয়ার্ড কতৃপক্ষ।

এ ব্যাপারে জানতে সীতাকুণ্ড মডেল থানার এস আই খায়েন উদ্দিনের সাথে মুঠোফোনে  যোগাযোগম করা হলে তিনি বলেন, রাতে ঘটনাস্থলে গিয়েছি।  তবে বিস্তারিত জানতে থানার ওসি সাহেবের সাথে কথা বলে জানতে পারবেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি)  সাথে মুঠোফোনে কল করা হলে  তিনি ফোন রিসিভ করেননি।

ডাকার দলেরা চলে যাওয়ার পর  আহত কর্মচারীদের  উদ্ধার করে নিকটস্থ বি এস বি এ হাসপাতালে নিয়ে যায়।

 

 

 

 

সর্বশেষ

এই বিভাগের আরও