শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

হাটহাজারী থানায় ঢুকে পুলিশকে মারধর, ছাত্রশিবিরের সাবেক নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

আসামি ছাড়িয়ে নিতে না পারায় থানার ভেতর ঢুকে দায়িত্বরত পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে ছাত্রশিবিরের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মো. রায়হান (২৬)।

- Advertisement -

আজ বুধবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী থানার ভবনের ভেতরে এই ঘটনা ঘটেছে। রায়হান হাটহাজারী কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি। দীর্ঘদিন প্রবাসে ছিলেন। বর্তমানে তিনি কোনো পদে নেই, জানিয়েছেন জামায়াতে ইসলামীর নেতারা।

- Advertisement -shukee

অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, গতকাল মঙ্গলবার হাটহাজারীতে সহপাঠীদের হাতে এক স্কুলছাত্র খুন হয়। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এই আসামিদের ছাড়িয়ে নিতে রাতে থানায় এসে তদবির করতে থাকেন রায়হান। হুমকিও দেন। পরে আজ দুপুরে তিন আসামিকে আদালতে পাঠানোর জন্য থানা-পুলিশ প্রস্তুতি নেয়ার সময় রায়হান ছবি ও ভিডিও করতে থাকেন। পুলিশ বারণ করলে ক্ষিপ্ত হয়ে যান তিনি। একপর্যায়ে পুলিশ সদস্যদের মারধর, ধাক্কাধাক্কি ও কাজে বাধা দেন। অন্য পুলিশ সদস্যরা দ্রুত এসে রায়হানকে ধরে ফেলেন।  পুলিশের ওপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও