বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ডে নকল আইসক্রিম কারখানায় অভিযান, জরিমানা

সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্বাস্থ্যকর ও নকল আইসক্রিম তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

- Advertisement -

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে  উপজেলার কুমিরা ইউনিয়নের ঘাটঘর এলাকায় পরিচালিত হয় এ অভিযান।

- Advertisement -shukee

গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম বিভাগীয় বিএসটিআই ও সীতাকুণ্ড

উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে  অবৈধভাবে আইসক্রিম তৈরির কারখানায় পরিচালিত এ  অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন। এসময় অভিযানের খবর পেয়ে কারখানার মালিক পালিয়ে যায়।

অভিযানে জানা যায় ,বিএসটিআই এর নিবন্ধন সনদ ছাড়া পণ্য উৎপাদন, মোড়কজাতকরণ ও বিক্রির জন্য দীর্ঘদিন ধরে একটি বেনামীয় আইসক্রিম কারখানা অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিভিন্ন ব্রান্ডের নকল আইসক্রিম পণ্য উৎপাদন করে আসছিলো।

অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে উৎপাদন,  সংরক্ষণ, বিক্রি ও বিতরণ করায় বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়।। এছাড়াও ১০০ কার্টুন কাপ ও বার আইসক্রিম এবং ২০০ প্যাকেট আইসললি পণ্য জব্দপূর্বক জনসম্মুখে তা ধ্বংস করা হয় ।

এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে অবৈধ ভাবে আইসক্রিম তৈরি করা হচ্ছিলো। অভিযান চালিয়ে জরিমান ও ক্ষতিকর দ্রব্যাদি ধ্বংস করা হয়েছে। এইধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে আরো উপস্থিত ছিলেন,বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের সহকারী পরিচালক (সিএম) রিগ্যান বৈদ্য, ফিল্ড অফিসার (সিএম), প্রকৌশলী মো. মাহফুজুর রহমান এবং পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী সজীব চৌধুরী। আইনশৃঙ্খলায় সহযোগিতা করে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ সদস্যরা।

সর্বশেষ

এই বিভাগের আরও