রাঙামাটির প্রাণকেন্দ্রে অবস্থিত রিজার্ভ বাজার ক্রিকেট ক্লাবের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও পরিচিতি সভা এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) বিকেল ৫টায় রাঙামাটি প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এই বর্ণাঢ্য অনুষ্ঠান।

অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন রিজার্ভ বাজার ক্রিকেট ক্লাবের সভাপতি ফারুক আহমেদ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক ও রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি দীপেন দেওয়ান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “ক্রীড়া শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণ প্রজন্মকে শৃঙ্খলাপূর্ণ, দেশপ্রেমিক ও সামাজিকভাবে দায়িত্বশীল করে গড়ে তোলে। রিজার্ভ বাজার ক্রিকেট ক্লাবের নবগঠিত কমিটি খেলাধুলার পাশাপাশি সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র ও সাবেক জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো।
তিনি ক্লাবের কার্যক্রমের প্রশংসা করে বলেন, “এই ক্লাবের তরুণরা রাঙামাটির ক্রীড়াঙ্গনে নতুন উদ্যম যোগ করেছে। খেলাধুলার উন্নয়নে ক্লাবটির উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে আমি আশাবাদী।”

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, “সাইফুল ইসলাম পনির, সভাপতি, রাঙামাটি জেলা আইনজীবী ফোরাম ও সহ-সভাপতি, জেলা বিএনপি, জসিম উদ্দীন, কোষাধ্যক্ষ, জেলা বিএনপি এবং সদস্য, শহীদ আব্দুল আলী একাডেমি পরিচালনা কমিটি, নুরুল কবির বাচা, আহ্বায়ক, জেলা মৎস্যজীবী দল, হেলাল উদ্দিন, সভাপতি, নিউ রাঙামাটি রিজার্ভ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি, আলী আকবর সুমন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সাবেক খেলোয়াড়, সিরাজুল মোস্তফা, পৌর যুবদলের সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদক, নিউ রাঙামাটি রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতি, আব্দুল হান্নান, সভাপতি, জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশন, খোরশেদুল আলম, সভাপতি, সান রাইজ ক্লাব, মো. ফারুক, যুগ্ম সম্পাদক, শাপলা ক্লাব, মো. শরিফুল আলম, সভাপতি, সজীব স্মৃতি স্পোর্টিং ক্লাব,
এছাড়াও রাঙামাটির বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, খেলোয়াড়, ব্যবসায়ী, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে রিজার্ভ বাজার ক্রিকেট ক্লাবের নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়।
সভাপতি ফারুক আহমেদ বলেন, “আমরা চাই ক্লাবটি শুধু ক্রিকেট নয়, সমাজ উন্নয়ন, মাদকবিরোধী প্রচার ও তরুণদের নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রেও ভূমিকা রাখুক।”
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান ও ভবিষ্যতে ক্লাবের সার্বিক সাফল্য কামনা করেন।

