সোমবার, ৪ মে ২০২৬

[the_ad id='15178']

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় দখল এনসিপি নেতার নেতৃত্বে

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার কার্যালয় দখল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)  নেতারা । মঙ্গলবার (২১অক্টোবর) দুপুরে নগরের নিউমার্কেটের দোস্ত বিল্ডিংয়ে অবস্থিত কার্যালয়টি দখল করা হয়।

- Advertisement -

এনসিপির চট্টগ্রাম নগর কমিটির যুগ্ম সমন্বয়কারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নগরের সাবেক আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন এই দখলে নেতৃত্ব দেন। তার সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও কর্মীরাও ছিলেন।

- Advertisement -shukee

আওয়ামী লীগের দলীয় কার্যালয় দখল নেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, একদল তরুণ কার্যালয়ের সামনের দেয়ালে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করছেন। এতে আরিফ মঈনুদ্দিনসহ এনপিসি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দেখা গেছে।

দোস্ত বিল্ডিংয়ে আওয়ামী লীগ ছাড়া বিএনপি, বাসদ, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কার্যালয় রয়েছে। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই কার্যালয়ে এক দফা ভাঙচুর করার পর থেকে কার্যালয়টি তালাবদ্ধ অবস্থায় ছিল।

তবে এই কার্যালয়ে রাতের আঁধারে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা সভা করতেন বলে দাবি করেন এনসিপির চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন। তিনি বলেন, ভবনটিতে আওয়ামী লীগের কার্যক্রম চলত। রাতে ভবনটিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সভা করতেন। এ খবর পাওয়ার পর তাঁরা আজকে (মঙ্গলবার) সেখানে যান। এরপর নিরাপত্তাপ্রহরীকে রাতে এখানে কারা আসেন জিজ্ঞাসা করেন। নিরাপত্তাপ্রহরী রাতে এখানে কেউ আসার বিষয়টি অস্বীকার করেন। এরপর তাঁরা তালা ভেঙে কার্যালয়ের ভেতরে ঢোকেন। পরে সেখানে বিভিন্ন প্রমাণ দেখতে পান। এ কারণে তাঁরা কার্যালয়টি তালা দিয়ে রেখেছেন। আগামী দুই দিন ভবনের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

আরিফ মঈনুদ্দিন আরও বলেন, এই ভবনটি পরিত্যক্ত সম্পত্তি। একাত্তরের পর বিহারিরা এই ভবনটি ফেলে যায়।

নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিমের  প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, আওয়ামী লীগের দলীয় কার্যালয় দখলের বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি । তবে  তিনি এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন বলে জানান ।

সর্বশেষ

এই বিভাগের আরও