সোমবার, ৪ মে ২০২৬

[the_ad id='15178']

মানবসেবাই চিকিৎসকদের পরম ধর্ম: মেয়র ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “মানবসেবাই চিকিৎসকদের পরমধর্ম। একজন চিকিৎসক শুধু পেশাগত দায়িত্ব পালন করলেই চলবে না, তাঁকে মানবিক হতে হবে। অসুস্থ, বিপর্যস্ত কিংবা আর্থিকভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই চিকিৎসা পেশার মূল মহিমা।”

- Advertisement -

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে মেরিন সিটি মেডিকেল কলেজে নবনিযুক্ত ইন্টার্ন চিকিৎসকদের পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

- Advertisement -shukee

মেয়র ডা. শাহাদাত হোসেন আরও বলেন, “চিকিৎসা পেশা কেবলই চাকরি নয়, এটি একটি মানবিক ব্রত। চিকিৎসকরা সমাজের শ্রদ্ধেয় ব্যক্তি—তাদের আচরণ, পেশাদারিত্ব ও সহমর্মিতা মানুষের আস্থা গড়ে তোলে। চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তির অগ্রগতি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি রোগীর প্রতি আন্তরিকতা ও সহানুভূতিই প্রকৃত চিকিৎসার শক্তি।”

তিনি বলেন, “মেরিন সিটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা যেন শুধু ভালো ডাক্তারই না, বরং ভালো মানুষ হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে, সে লক্ষ্যেই শিক্ষা ও প্রশিক্ষণ অব্যাহত রাখতে হবে।”

এসময় আরো উপস্থিত ছিলেন ডা. মো. জাহিদ হোসেন শরীফ, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার ডা. খুরশিদ জামিল চৌধুরী, ডা. আবদুস সালাম, ডা. মো. শরীফ,  অধ্যক্ষ ডা. সুজাত পাল।

সর্বশেষ

এই বিভাগের আরও