শনিবার, ১৪ মার্চ ২০২৬

বেবী নাজনীন, পূর্ণিমা ও কাজী জেসিন পাচ্ছেন বিশেষ সম্মাননা

নিজস্ব প্রতিবেদক

আগামী ১৭ অক্টোবর সন্ধ্যায় বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারের হল অফ ফেমে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৪তম সিজেএফবি পারর্ফমেন্স অ্যাওয়ার্ড। এবার সংগীত, চলচ্চিত্র এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ‘বিশেষ সম্মাননা’ পাচ্ছেন বেবী নাজনীন (সংগীত), পূর্ণিমা (চলচ্চিত্র) এবং কাজী জেসিন (সাংবাদিকতা)। বিশিষ্ট ব্যক্তিত্বদের হাত থেকে আনুষ্ঠানিকভাবে তারা এ সম্মাননা গ্রহণ করবেন বলে জানান সিজেএফবির সভাপতি এনাম সরকার।

- Advertisement -

এছাড়া ২০২৪ সালে সংগীত, চলচ্চিত্র এবং টেলিভিশন বিভাগে বছর সেরা পারর্ফমেন্সের জন্য পুরস্কৃত হবেন এই তিন বিভাগের সেরা তারকারা। সম্পূর্ণ অনুষ্ঠানজুড়ে থাকছে জনপ্রিয় তারকাদের পারর্ফমেন্স।

- Advertisement -shukee

দেশের প্রধান জাতীয় দৈনিক, টেলিভিশন মিডিয়া এবং অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্ট’স ফোরাম অফ বাংলাদেশ-সিজেএফবি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সিজিএফবি বাংলাদেশের মিডিয়া সংশ্লিষ্টদের দিয়ে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। ‘সিজেএফবি পারর্ফমেন্স’ অ্যাওয়ার্ড তারই অন্যতম একটি অংশ -যা প্রবর্তনের শুরু থেকেই বাংলাদেশের মিডিয়ায় ব্যাপকভাবে সমাদৃত।

সর্বশেষ

এই বিভাগের আরও