বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির কনভোকেশনে আরিফুর রহমানের পিএইচডি ডিগ্রি অর্জন

নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির মূল ক্যাম্পাসে পিএইচডি ডিগ্রি প্রদানের বিশেষ কনভোকেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইপসা (Young Power in Social Action – YPSA)-র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. আরিফুর রহমানকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়।

- Advertisement -

এই বিশেষ কনভোকেশনে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি রেক্টর প্রফেসর ড. গৌতম সেনগুপ্ত, ডীন প্রফেসর ড. তৃপ্তি চক্রবর্তী, প্রফেসর ড. ভাস্বতী মিত্র, কন্ট্রোলার অফ এক্সামিনেশনস এবং প্রফেসর ড. অনুপ ঘোষ।

- Advertisement -shukee

ড. মো. আরিফুর রহমান দীর্ঘদিন ধরে বাংলাদেশের সামাজিক ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, যুব ক্ষমতায়ন ও টেকসই উন্নয়ন খাতে অবদান রেখে চলেছেন। তাঁর এই একাডেমিক অর্জন সামাজিক পরিবর্তন ও উন্নয়নমূলক কর্মযজ্ঞে নতুন অনুপ্রেরণা যোগ করবে বলে উপস্থিত সকলেই অভিমত ব্যক্ত করেন

সর্বশেষ

এই বিভাগের আরও