মঙ্গলবার, ৫ মে ২০২৬

[the_ad id='15178']

আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা কক্সবাজার বিমানবন্দরকে

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রবিবার (১২ অক্টোবর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আহমেদ জামিলের স্বাক্ষরে এ প্রজ্ঞাপন জারি হয়।

- Advertisement -

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দ্য সিভিল এভিয়েশন রুলস, ১৯৮৪-এ রুল ১৬ এর সাব-রুল (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার কক্সবাজার বিমানবন্দরকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করল।

- Advertisement -shukee

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও