সীতাকুণ্ডের ১০ নম্বর সলিমপুর ইউনিয়নের রোকন উদ্দিন মেম্বারের দলীয় পদ বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে সলিমপুরের নারী,পুরুষ,কিশোর,যুবক।
আজ সোমবার (১৩ অক্টোবর ) সকাল ১০টায় সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ লিংক রোডের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে দাড়িয়ে সদ্য বহিস্কৃত যুবদলের ত্যাগী নেতা রোকন মেম্বারের বহিস্কার আদেশ প্রত্যাহারের দাবীতে সলিমপুরের বিভিন্ন শ্রেণীর মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করে।

প্রবীণ রাজনৈতিক ব্যক্তি ও সমাজসেবক লোকমান হাকিমের সভাপতিত্বে এবং মাহমুদুল হাসান বাদলের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন শাহাদাৎ হোসেন সমীর,মঞ্জুরুল ইসলাম,মিজানুর রহমান রাজু,জাফর আহমদ,আলী আকবর,জসিম উদ্দিন,মহিউদ্দিন,হোসেন, নাজিম উদ্দিন,শামসুল আলম,সাহাবুদ্দিন,মুছা,যুবনেতা মঞ্জুর, রমজান,মিশু,রুবেল,জসিম,জীবন,অপু,সেলিম মাহমুদ,ফরহাদ,মিজান,নিপা, সোনিয়া নাজু,রিমন,শহিদুল্লাহসহ প্রমুখ।
রোকন মেম্বার কে দমানোর জন্য কিছু আওয়ামী দোসরদের মিথ্যা প্রচারণায় কিংবা ষড়য়ন্ত্রকারীদের ষড়যন্ত্রে পড়ে বিএনপি যুবদলের সিনিয়র নেতারা বহিস্কার করেছে বলে মন্তব্য করেন বক্তারা।


