বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন সীতাকুণ্ড থানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

নিজস্ব প্রতিবেদক

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ইপিআই কর্মসূচির আওতায় জাতীয় টাইফয়েড টিকা ক্যাম্পেইন-২০২৫  এর উদ্বোধনী অনুষ্ঠান আজ রবিবার (১২অক্টোবর) চট্টগ্রামের  সীতাকুণ্ড থানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

টিকাদান কর্মসূচির ক্যাস্পেইন উদ্বোধন করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.ফখরুল ইসলাম।

- Advertisement -shukee

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাপ হোসেন সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ফাতেমা তুজ জোহরা।

ইপিআই কর্মসূচির ইনচার্জ মো. আক্তারুজ্জামানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ডা. শাহাদাত হোসেন,  সীতাকুণ্ড উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসমত আরা, উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী ও সীতাকুণ্ড বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. দিদারুল আলম ।

ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে ইউএনও মো.ফখরুল ইসলাম বলেন, পড়ালেখার পাশাপাশি  যে কোনো কাজ করতে হলে সবাইকে সুস্থভাবে জীবনযাপন করতে হবে। জন্মের পরপরই যে ৬টি টীকা আমরা দিয়ে থাকি  তা আমাদের  সবলভাবে বেঁচে থাকতে সাহায্য করে। তাই আজকের  টাইফয়েড টিকা গ্রহণের মাধ্যমেও সুস্থ ও শক্তিশালী হয়ে গড়ে ওঠতে পারবো। তিনি সব শিক্ষার্থীকে এ টীকা গ্রহণের জন্য উদ্বুদ্ধ করে ইপিআই কর্মসূচির আওতায় জাতীয় টাইফয়েড টিকা ক্যাম্পেইন-২০২৫  এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

টিকাদান কর্মসূচির ক্যাস্পেইন উদ্বোধন এবং প্রধান অতিথির বক্তব্য রাখছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো.ফখরুল ইসলাম।

দেশের ইতিহাসে প্রথমবারের মতো সারাদেশে একযোগে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সারাদেশের ১০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে এ টিকা দেয়া হচ্ছে। আগামী দশদিন শুধু স্কুল শিক্ষার্থীদের এ টিকা দেয়া হবে।

এক মাসব্যাপী এই ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকা দেয়ার লক্ষ্যে এই কর্মসূচি  হাতে নিয়েছে সরকার।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, জন্মসনদ না থাকা শিশুরাও এই টিকার আওতায় আসবে, যাতে কেউ বাদ না পড়ে।

বক্তব্য রাখছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী

 

সর্বশেষ

এই বিভাগের আরও