সোমবার, ৪ মে ২০২৬

[the_ad id='15178']

বীর মুক্তিযোদ্ধা আবু তাহের খান খসরুর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক

গতকাল (১০ অক্টোবর) সন্ধ্যায় প্রাক্তন জাসদ ফোরামের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা আবু তাহের খান খশরুর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চকবাজার অস্থায়ী কার্যালয়ে সোলায়মান খানের সভাপতিত্বে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -

সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাষ্টের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান। প্রধান আলোচক ছিলেন যুদ্ধকালীন আবু তাহের খান খশরুর সহযোগী বীরমুক্তিযোদ্বা অধ্যক্ষ রতন কুমার নাথ, এককালীন ছাত্রনেতা আবু তাহের খান খশরুর সহযোগী নুরুল আরশাদ চৌধুরী।

- Advertisement -shukee

বক্তারা আবু তাহের খান খশরুর মুক্তিযুদ্ধের  বীরত্বপূর্ণ সাহসী ভুমিকা নিয়ে আলোচনা করেন। স্বৈরাচারী  মোশতাক সরকারের হাতে নির্যাতনে নির্মমভাবে নিহত হন। উপস্থিত সকলেই তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম উত্তর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য-সচিব ডা. শাহ আলম ভুঁইয়া,বীর মুক্তিযোদ্বা রেজাউল করিম চৌধুরী কুশুম, বীর মুক্তিযোদ্ধা আফতাবুল ইসলাম হিরু, মশিউর রহমান খান, নুরুল হাদী চৌধুরী, অধ্যাপক মনোজিত,শহীদুল ইসলাম রিপন, সুজাউদ্দৌলা বাবুল, শাহেদা বেগম,হাসিনা আক্তার টুনু প্রমুখ

সর্বশেষ

এই বিভাগের আরও