রবিবার, ৩১ মে ২০২৬

[the_ad id='15178']

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে ট্রাক চালক খুন চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর সদরঘাটে ট্রাক চালকের ছুরিকাঘাতে অপর আরেক চালক নিহত হয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদরঘাট থানাধীন জেটি গেটের সামনে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।

- Advertisement -

সিএমপির কোতোয়ালী জোনের সহকারী কমিশনার মো. নুরু আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত সজীব চন্দ্র নাথ (৩০) জোরারগঞ্জ থানার তেমুহানী এলাকার প্রফুল্ল চন্দ্র নাথের ছেলে।

- Advertisement -shukee

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেটি গেট এলাকায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে দুজনের দ্বন্দ লাগে। পরে বিজয় ছুরিকাঘাত করলে ট্রাক চালক সজীব চন্দ্র নাথ আহত হয়। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর পর অভিযান চালিয়ে অভিযুক্ত ট্রাক চালক ইউসুফ হোসেন বিজয়কে আটক করা হয়। এসময় হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে।

আটককৃত ইউসুফ হোসেন বিজয় (২৪), ব্রাহ্মণবাড়িয়া জেলায় হলেও বর্তমানে সে নগরীর সাগরিকা জমজম টাওয়ার এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও