সোমবার, ৪ মে ২০২৬

[the_ad id='15178']

চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার কুমিল্লা থেকে, নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং মনসুরাবাদ মিয়াবাড়ী এলাকা থেকে ছয় মাস বয়সের এক শিশু অপহৃত হওয়ার পর কুমিল্লা থেকে উদ্ধার হয়েছে।

- Advertisement -

অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে শিশুর পিতা ডবলমুরিং থানায় জিডি করলে পুলিশ উদ্ধার করতে অভিযানে নামে।

- Advertisement -shukee

পরে শনিবার (৪ অক্টোবর) রাতে কুমিল্লার রেলওয়ে ষ্টেশন এলাকা থেকে অপহৃত শিশু রুবাইয়া আক্তার তানহাকে উদ্ধার করেছে। অপহৃত রুবাইয়া ব্রাহ্মনবাড়ীয়ার কসবা এলাকার মো. রুবেলের মেয়ে।

এ-সময় অপহরণকারী সিমা আক্তার (৩২)-কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সিমা আক্তার হবিগঞ্জ সদর এলাকার হলেও চট্টগ্রাম রেলওয়ে ষ্টেশন এলাকায় বসবাস করে।

ডবলমুরিং থানার ওসি বাবুল আকতার বলেন, শিশুটিকে অপহরণ করে কুমিল্লায় নিয়ে যায় অপহরণকারীরা। তথ্যপ্রযুক্তির পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহ করে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও