বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

[the_ad id='15178']

প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে ৯ দিনের সফর শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

- Advertisement -

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টার দিকে তাকে বহনকারী এমিরেটসের ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

- Advertisement -shukee

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিতে গত ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা।

এ বছর প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।

গত ২৬ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেন। অধিবেশনের ফাঁকে জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠক ছাড়াও বেশকিছু বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা।

সর্বশেষ

এই বিভাগের আরও