শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

কাভার্ডভ্যানের পেছনে কারের ধাক্কা, মীরসরাইয়ে বাবা-মেয়ে নিহত

নিজস্ব প্রতিবেদক

‎মীরসরাই উপজেলার ঠাকুরদিঘী এলাকায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চার জন।

- Advertisement -

‎‎শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহাম্মদ গোলাম সরোয়ার (৪০) ও তার মেয়ে মুসকান (৩)।

- Advertisement -shukee

‎‎পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা চট্টগ্রামমুখী লেনে কাভার্ডভ্যানকে ঢাকার উত্তরা থেকে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাবা ও মেয়ে নিহত হন।

‎‎পরে মীরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন এবং আহতদেরকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে (মস্তান নগর) হাসপাতালে ভর্তি করা হয়।

‎জানা গেছে, নিহত গোলাম সরোয়ার পরিবার নিয়ে ঢাকার উত্তরা থেকে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন।

‎‎এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক এএসআই বোরহান উদ্দিন বলেন, সকালে ঠাকুরদিঘী এলাকায় দ্রুতগামী একটি  প্রাইভেটকার সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে বাবা-মেয়ে মারা যান।  মরদেহ জোরারগঞ্জ হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।

‎তিনি আরও বলেন, এ ঘটনায় গোলাম সারোয়ারের স্ত্রী ও ছেলে সামান্য আহত হয়েছেন। তারা এখন মোটামুটি সুস্থ আছেন। অপর দুজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও