রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

বাঁশখালীতে রোটারির ফ্রি চক্ষুসেবা কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক

গত ৯ সেপ্টেম্বর রোটারি ক্লাব অব চিটাগাং রোজ গার্ডেনের এবং লায়ন্স চেরিটেবল আই হসপিটাল চিটাগং এর যৌথ উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর মীরবাড়ি ও সাধনপুরে একটি ফ্রি চক্ষুসেবা ক্যাম্পের আয়োজন করা হয়।

- Advertisement -

JECO ফাউন্ডেশন কানাডা এর আর্থিক সহায়তায় পরিচালিত এ শিবিরের আয়োজক মীর শায়খুল ইসলাম ফাউন্ডেশন।এই আয়োজনের প্রায় ৩০০ জন তৃণমূলের সাধারণ মানুষকে চক্ষুসেবা প্রদান করা হয়।তন্মধ্যে ৫০ জন ক্যাটারেক্ট অপারেশনের রুগীদের আগামী ১৫ সেপ্টেম্বর তারিখে লায়ন চ্যারিটেবল আই হসপিটালে ফ্রি ছানি অপারেশন করা হবে। এতে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ চিটাগাং রোজ গার্ডেনের সভাপতি ইনসাফি হান্না, রোটারিয়ান শায়লা মাহমুদ, রোটারিয়ান পাভেল আল মামুন, রোটারিয়ান হাবিবা সুলতানা, রোটারিয়ান মীর ইসফাকুল ইসলাম, ফাউন্ডেশন চেয়ারম্যান মীর শায়খুল ইসলাম , বাঁশখালী কলেজের প্রাক্তন অধ্যাপক শহিদুল আলম চৌধুরী বুলবুল,মাস্টার সাইফুর রহমান সহ অন্যান্য স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও লায়ন্স চ্যারিটেবল আই হসপিটাল এর ডাক্তাদের টিম

সর্বশেষ

এই বিভাগের আরও