শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আসামিদের খালাস দিয়ে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

- Advertisement -

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। হাইকোর্টের রায়ের কিছু অংশ সংশোধন ও প্রত্যাহার সাপেক্ষে পর্যবেক্ষণসহ এই রায় দেয়া হয়।

- Advertisement -shukee

গত ২১ আগস্ট রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর শুনানি শেষ আদালত রায়ের জন্য ৪ সেপ্টেম্বর তারিখ ধার্য করেছিলেন। এর ধারাবাহিকতায় আজ রায় দেন আপিল বিভাগ।

সকাল দশটা ৫ মিনিটে এজলাসে আসেন বিচারপতিরা। আসন গ্রহণের পর প্রধান বিচারপতি রায় ঘোষণা শুরু করেন। সকাল ১০টা ১৮ মিনিটে রায় ঘোষণা শেষ হয়।

সর্বশেষ

মহান মে দিবস আজ

এই বিভাগের আরও