শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

ঘরের দরজা খুলে উঠানে গভীর রাতে স্ত্রী পেলেন স্বামীর গলাকাটা লাশ

নিজস্ব প্রতিবেদক

যশোরের বেনাপোল ছোট আঁচড়া গ্রামে মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বাড়ির ভেতরে তাকে হত্যা করা হয়।

- Advertisement -

নিহত মিজানুর বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মৃত হানিফ সরদারের ছেলে। তিনি পেশায় একজন কসাই।

- Advertisement -shukee

মিজানুরের স্ত্রী জানান, তার স্বামীর সহকারী হিসেবে একজন ভ্যানচালক কাজ করতেন। রাত আড়াইটার দিকে ওই ভ্যানচালক এসে গরু জবাইয়ের কাজে যাওয়ার জন্য ডাকতে থাকেন। তখন তিনি ঘর থেকে বের হয়ে দেখেন তার স্বামী উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল মিয়া জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এখনও মামলা হয়নি।

নিহত মিজানুরের প্রতিবেশী ইউনুস আলী বলেন, এলাকায় মিজানুর ভালো মানুষ হিসেবেই পরিচিত। তিনি গরু বেচাকেনা করতেন আর শুক্রবার বিক্রি করতেন গরুর মাংস। ঘটনার রাতে মহাজনের ফোনে ঘুম থেকে উঠে কাজে যাওয়ার উদ্দেশ্য মিজানুর ঘর থেকে বের হয়।

সর্বশেষ

মহান মে দিবস আজ

এই বিভাগের আরও