ফোরাম অব ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্র কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা ২৩জুন সন্ধ্যা ৭ টায় আই ই বি, চট্টগ্রাম কেন্দ্রের সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে।
এফইএবি চট্টগ্রাম কেন্দ্রের সম্মানিত সভাপতি, আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের সম্মানিত চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম এর সভাপতিত্বে এবং এফইএবি চট্টগ্রাম কেন্দ্রের এসিস্ট্যান্ট সেক্রেটারি প্রকৌশলী মো. অহিদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য বিশিষ্ট পরিবেশবিদ মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে অর্থসহ কোরআন তেলাওয়াত করেন প্রকৌশলী সাকিব বিন ইউসুফ। অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপন করেন এফইএবি চট্টগ্রাম কেন্দ্রের সহ সভাপতি যথাক্রমে প্রকৌশলী প্রকৌশলী মো. মমিনুল হক, প্রকৌশলী মো. রফিকুল ইসলাম,মো. ফখরুল ইসলাম, এফইএবি চট্টগ্রাম কেন্দ্রের সেক্রেটারি প্রকৌশলী মো. তাজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী
, চট্টগ্রাম মহানগরীর প্রকৌশলী থানার সভাপতি ফুয়াদুল খলিল ফাহমি। অনুষ্ঠানে নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা পেশ করেছেন এফইএবি চট্টগ্রাম কেন্দ্রের উপদেষ্টা প্রকৌশলী মোহাম্মদ মিয়া তালুকদার ।
প্রধান অতিথির বক্তব্যে মো. নজরুল ইসলাম বলেন, “বিগত ফ্যাসিবাদী সরকার বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, প্রত্যেকটি প্রতিষ্ঠানকে দলীয়করণের চরম সীমায় নিয়ে গেছে। একটা দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে সরকার ফ্যাসিবাদের চরম রুপ ধারণ করেছিল। বর্তমান অন্তর্বর্তী সরকার এবং ভবিষ্যতে কোন সরকার ফ্যাসিবাদের চরিত্র ধারণ করতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে ” সাংগঠনিক শক্তি বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে যে কোন প্রকার ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ করার আহ্বান জানান। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফোরাম অব ই›িজনিয়ার্স এন্ড আর্কিটেক্টস বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রের সহ-সভাপতি প্রকৌশলী মো. নজরুল ইসলাম, প্রকৌশলী মোঃ আবুল মনজুর, প্রকৌশলী শেখ মো. এহসানুল হক চৌধুরী, প্রকৌশলী মোঃ ফেরদৌস আহমেদ, প্রকৌশলী মো/ আবুল হোসেন, ফোরাম অব ই›িজনিয়ার্স এন্ড আর্কিটেক্টস বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রের অর্থ স¤পাদক প্রকৌশলী মো. মেজবাহউদ্দিন খালেদ, সদস্য প্রকৌশলী মো. মোস্তফা জামাল ,প্রকৌশলী এস এম জিল্লুর রহমান, প্রকৌশলী কাজী কাদের নেওয়াজ সহ গণ্যমান্য প্রকৌশলীবৃন্দ।
ফোরাম অব ই›িজনিয়ার্স এন্ড আর্কিটেক্টস বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্র কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ।

