শনিবার, ১৪ মার্চ ২০২৬
বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে সুরপঞ্চম সঙ্গীত নিকেতনের সঙ্গীত সন্ধ্যায় বক্তারা

সংগীতের শক্তি আমাদের জীবন জুড়ে প্রতিদিনই বিরাজমান

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে সুরপঞ্চম সঙ্গীত নিকেতনের সঙ্গীত সন্ধ্যা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২১ জুন নগরীর দক্ষিণ কাট্টলী পপুলার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

- Advertisement -

অনুষ্ঠানে বক্তব্য রাখেন  বিশিষ্ট সামাজিক ও সাংগঠনিক  সমাজ সেবক  রাজীব পাটোয়ারী ও রুবেল চৌধুরী।

- Advertisement -shukee

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভাষা, জাতি বা সংস্কৃতি যাই হোক না কেন, সুরের টানেই আমরা সবাই এক। সংগীতের এই বন্ধনই বিশ্ব সংগীত দিবসের আসল বার্তা। এটি একদিনের উৎসব হলেও সংগীতের শক্তি আমাদের জীবন জুড়ে প্রতিদিনই বিরাজমান।

শুদ্ধ সঙ্গীত  মানুষের মনকে পবিত্র করে ও চিন্তা চেতনাকে সুন্দর করতে সক্ষম হয়।  প্রতিষ্ঠানের অধ্যক্ষ শিমুল দাশের সভাপতিত্বে ও সহ অধ্যক্ষ রিয়া দাশের পরিচালনায় , লাভলী মিত্র ও রিয়া ধরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের  গান, নাচ, আবৃত্তি, তবলা ও গীটার পরিবেশনা দর্শক শ্রোতাদের  সুর মুগ্ধ করে তোলে। পরিবেশষন শেষে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ এর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও