শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ২ জনের , শনাক্ত ১৫

নিজস্ব প্রতিবেদক

দেশে নতুন করে করোনাভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে আরও ১৫ জন রোগী।
শুক্রবার (১৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।

- Advertisement -

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় দুই নারী মারা গেছেন। তাদের একজনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে, আরেকজনের বয়স ৭১ থেকে ৮০ বছররের মধ্যে। একজন ঢাকা বিভাগের আরেকজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। একজন সরকারি হাসপাতালে আরেকজন বেসরকারি হাসপাতালে মারা যান।

- Advertisement -shukee

উল্লিখিত সময়ে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ যাবত দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৮০০ জন।

২৪ ঘণ্টায় তিন জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ যাবত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৪০১ জন।

গত ২৪ ঘণ্টায় মোট ১৭৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এযাবত ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজার ৭৯৪ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ৬২ শতাংশ। এযাবত শনাক্তের হার মোট ১৩ দশমিক শূন্য পাঁচ শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

দেশে প্রায় এক বছরের অধিক সময় পর গত ৫ জুন করোনায় একজনের মৃত্যুর খবর জানা যায়।

এর আগে ২০২৪ সালের ২৬ জুলাই করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছিল। এরপর থেকে করোনা আক্রান্ত হলেও দীর্ঘ সময়ে আর কেউ মারা যায়নি।

২০২০ সালের ৮ মার্চ মাসে দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও