মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

[the_ad id='15178']

 দাঁড়িয়ে থাকা ট্রাককে মোটরসাইকেলের ধাক্কা সাতকানিয়ায়, প্রাণহানি দুই আরোহীর

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার মৌলভীর দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাককে মোটরসাইকেলের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ জন নিহত হয়েছেন। আজ (১৩ জুন) শুক্রবার দুপুর সাড়ে ১১ টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

- Advertisement -

নিহত মোটরসাইকেল আরোহীর নাম মোঃ রাফি (১৯) ও মোঃ বাপ্পি (২২)। নিহত রাফি চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানার বাদামতল এলাকার নাজিমউদ্দীন লিটনের ছেলে ও বাপ্পি একই এলাকার বাবুল হোসেনের ছেলে। নিহত দুজনেই সম্পর্কে মামাত ও ফুফাতো ভাই।

- Advertisement -shukee

জানা যায়, আজ শুক্রবার মোটরসাইকেল (চট্ট মেট্রো ল-১৫-৫৩৬৮) যোগে রাফি ও বাপ্পি নামের দুই ভাই বেড়ানোর উদ্দেশ্য চট্টগ্রাম হতে পার্বত্য জেলা বান্দরবান যাওয়ার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যায়।

এরপর প্রত্যক্ষদর্শীরা গুরুতর একজনকে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোঃ রাফিকে মৃত ঘোষণা করেন এবং মোঃ বাপ্পি (২২)কে কেরানিহাট আশশেফা হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তারও মৃত্যু হয়।

নিহত রাফির চাচা মোহাম্মদ মুর্শেদ জানান, আজ সকালে রাফি ও বাপ্পি মোটরসাইকেল নিয়ে বেড়ানোর উদ্দেশ্য পার্বত্য জেলা বান্দরবান যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। হঠাৎ জানতে পারি তারা সাতকানিয়ায় এক্সিডেন্ট করেছে। এরপর ঘটনাস্থলে গিয়ে আমার ভাতিজা ও ভাগ্নের মৃতদেহ নিয়ে বাড়ি আসলাম। নিহতরা সম্পর্কে মামাত ও ফুফাতো ভাই।

দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে ঘটনাস্থলে রাফি নামের একজনের মৃত্যু হয় এবং অপরজনকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শুনেছি তিনিও সেখানে মৃত্যুবরণ করেছেন।

সর্বশেষ

Shukhee wins SDG Brand Champion Awards 2026

এই বিভাগের আরও