মঙ্গলবার, ৫ মে ২০২৬

[the_ad id='15178']

চট্টগ্রামে তিনজনের করোনা শনাক্ত

বাড়ছেই করোনা সংক্রমণ, ২৪ ঘণ্টায় দ্বিগুণ শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেশী দেশ ভারতের মতো বাংলাদেশেও হঠাৎ করোনা বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দ্বিগুণের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। তবে এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

- Advertisement -

সারা দেশে সবশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৩ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ফলে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ৫০০ জনে অপরিবর্তিত রয়েছে।

- Advertisement -shukee

মঙ্গলবার (১০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবশেষ ২৪ ঘণ্টায় ১০১ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন করে ১৩ জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৬০ জনে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৩৭৮ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

চট্টগ্রামে তিনজনের করোনা শনাক্ত

ঢাকার পর চট্টগ্রামেও নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় তিনজন রোগী শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম। আজ মঙ্গলবার চট্টগ্রামের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে এক রোগীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে মা ও শিশু হাসপাতালে আরও দুজন রোগী শনাক্ত হন।

জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম বলেন, করোনা মোকাবিলায় নতুন করে প্রস্তুতি নেয়া হচ্ছে। আইসোলেশন হাসপাতাল নির্ধারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও