চট্টগ্রাম সাগরিকা রোটারি ক্লাব রোটারি আন্তর্জাতিক কতৃক স্বীকৃত বাংলাদেশের অন্যতম একটি শ্রেষ্ঠ ক্লাব।সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে এই ক্লাবের সেবা-অবদান প্রশংসাযোগ্য।বছরব্যাপী ধারাবাহিক এই সেবাকর্মের স্বীকৃতিও মিলেছে। গত ৩১মে ঢাকায় সারা বাংলাদেশ থেকে আগত রোটারিয়ানদের উপস্থিতিতে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চলের একমাত্র ক্লাব হিসেবে শ্রেষ্ঠত্বের এই স্বীকৃতি তুলে দেয়া হয়।
ক্লাব নেতৃত্ব ক্যাটাগরিতে বর্তমান সভাপতি আরিফ আহমেদকেও শ্রেষ্ঠ সভাপতি হিসেবে একমাত্র প্লাটিনাম অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়।
সারা বাংলাদেশের রোটারির নেতৃত্বে থাকা ড.ইশতিয়াক এ জামানের হাত থেকে ক্লাব ও সভাপতি পর্যায়ে দুই দিক থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননা গ্রহণ করেন আরিফ আহমেদ।
আনন্দময় এই সময়ে উপস্থিত ছিলেন রোটারি সাগরিকার অতীত সভাপতি মো.মনিরুজ্জামান, মো.আলী ফখরি,নুর মোহাম্মদ চৌধুরী, মো.সেলিম রেজা,খন রঞ্জন রায় প্রমুখ।
[the_ad id='15178']
প্লাটিনাম অ্যাওয়ার্ডে ভূষিত
