রবিবার, ১৫ মার্চ ২০২৬

হাটহাজারীতে সুবিধাবঞ্চিত শিশুরা পেল ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের দুইশ সুবিধাবঞ্চিত শিশুকে ঈদ উপহার প্রদান করা হয়েছে। সোমবার ( ২ জুন) প্রতিষ্ঠানের কেন্দ্র মিলনায়তনে এ উপহার বিতরণ করা হয়।

- Advertisement -

‘শিশু আর থাকবে নাকো সহিংসতার ঝুঁকিতে, সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র আছে তাদের সাথে’ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও হাটহাজারী উপজেলা ইউএনও (উপজেলা নির্বাহী অফিসার) এবিএম. মশিউজ্জামান।

- Advertisement -shukee

বিশেষ অতিথি ছিলেন ফরহাদাবাদ ইউনিয়নের ইউপি সদস্য মো. আলী আকবর ও নিজাম মোর্শেদ চৌধুরী এবং ফরহাদাবাদ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ সরোয়ার উদ্দীন।

কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতারের সভাপতিত্বে এবং ফিজিক্যাল ইনস্ট্রাক্টর গমন কান্তি দে-র সঞ্চালনায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন নিবাসী শিশু মো. আবরাহাম। এরপর পবিত্র জিলহজ্জ মাসের গুরুত্ব এবং আসন্ন ঈদুল আজহার মাহাত্ম্য ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র নিবাসী শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়

দোয়া মাহফিল পরিচালনা করেন ফরহাদাবাদ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও কেন্দ্রের ধর্মীয় শিক্ষক হাফেজ মোহাম্মদ সরোয়ার উদ্দীন।

উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার বলেন, ‘আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য আমাদের এই ছোট্ট প্রয়াস।’

সর্বশেষ

এই বিভাগের আরও