রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রাণিসম্পদ চট্টগ্রামের উদ্যোগে ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান রবিবার (১জুন ) অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. মো. আতিয়ার রহমান এর সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, জেলা মৎস্য কর্মকতা শ্রীবাস চন্দ্র চন্দ, চিটাগাং ডেইরী ও ফ্যাটেনিং ফার্মারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মালিক মুহাম্মদ ওমর।

- Advertisement -shukee

স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাব চট্টগ্রাম মহানগরের যুগ্ন সম্পাদক মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর ও সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

অনুষ্ঠানে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র/ছাত্রী, অভিভাবক, ক্যাব নেতৃবৃন্দ, সাংবাদিক, খামারীদের প্রতিনিধি ও সরকারি-বেসরকারী কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

ক্যাব এর পক্ষ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের নিয়ে সফল অনুষ্ঠান আয়োজনের জন্য জেলা প্রাণিসম্পদ অফিসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং জনস্বার্থ বিষয়ে যে কোনো আয়োজনে ক্যাব সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও