শুক্রবার, ১ মে ২০২৬

[the_ad id='15178']

চাঁদের গাড়ি খাদে পড়ে বান্দরবানে প্রাণ গেল যুবকের, ২২ আহত

নিজস্ব প্রতিবেদক

বান্দরবানে যাত্রীবাহী চাঁদের গাড়ি খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২২ জন।

- Advertisement -

শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ১০টায় আলীকদম উপজেলার কলারঝিরি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০ জনকে কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

- Advertisement -shukee

পুলিশ জানায়, চাঁদের গাড়িটি বান্দরবানের থানচি থেকে যাত্রী বোঝাই করে আলীকদমের কলার ঝিরি এলাকায় আসছিল। এটি ত্রিপুরাপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনা স্থলে ডিম পাহাড় এলাকার থমপং ম্রো পাড়া এলাকার বাসিন্দা তৈনজা ম্রো (৩০) নিহত হন এবং গাড়িতে থাকা ২২ জন যাত্রী আহত হন। তবে আহতদের পরিচয় পাওয়া যায় নি।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন জানান, ঘটনার পর স্থানীয় লোকজন, দমকল বাহিনী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে পাঠানো হয়েছে।

সর্বশেষ

মহান মে দিবস আজ

এই বিভাগের আরও