শুক্রবার, ১৯ জুন ২০২৬

[the_ad id='15178']

পাঁচতলা ভবন থেকে পড়ে রঙ মিস্ত্রির মৃত্যু রাউজানে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাউজানে পাঁচতলা ভবন থেকে ছিটকে পড়ে নজরুল ইসলাম (৩৮) নামে এক রঙ মিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার (১৭ মার্চ) সকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের দিদারুল আলম ম্যানশনে (আল হেলাল তিলোত্তমা ভবন) এ ঘটনা ঘটে।

- Advertisement -

নিহত নজরুল ইসলাম রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাঘপুকুর পাড় এলাকার নজু মিয়া সওদাগর বাড়ির প্রয়াত আলী আকবরের ছেলে। তিনি এক ছেলেসহ দুই সন্তানের জনক।

- Advertisement -shukee

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল ১১টায় পাঁচতলা বিশিষ্ট ভবনের রঙ করার জন্য ঝুলানো রশি থেকে মাটিতে ছিটকে পড়েন নজরুল। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

রাউজান থানার উপপরিদর্শক (এসআই) সানাউল্লাহ বলেন, পৌর এলাকায় ভবনের ছাদ থেকে পড়ে মারা যাওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে

সর্বশেষ

এই বিভাগের আরও