মঙ্গলবার, ৫ মে ২০২৬

[the_ad id='15178']

এ সমাজ কী ধর্ষকদের নিরাপদ আশ্রয় ?

মো: তানজিম হোসাইন

মাগুরার আছিয়া—মাত্র আট বছরের শিশু! যার দৌঁড়ে বেড়ানোর কথা ছিল উঠোনজুড়ে, যার চোখে ছিল স্বপ্নের রঙিন জগৎ, যার জীবন ছিল আনন্দে ভরা। কিন্তু এক নরপিশাচ তার সেই পৃথিবী ধ্বংস করে দিল!

- Advertisement -

এই ঘটনা নতুন কিছু নয়। প্রতিদিন দেশের কোথাও না কোথাও এক আছিয়া লাঞ্ছিত হচ্ছে, এক ফাতেমা, এক খুশি, এক অর্পিতা বেঁচে থেকেও মৃত্যুর মতো জীবন কাটাচ্ছে। আমরা প্রতিবাদ করি, রাজপথ গরম হয়, শিরোনামে জায়গা পায়, কিন্তু বিচার? শাস্তি? কয়জনের ফাঁসি হয়? কয়জন অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তি পায়?

- Advertisement -shukee

ধর্ষকরা ভয় পায় না, কারণ তারা জানে—এই সমাজ, এই রাষ্ট্র, এই বিচারব্যবস্থা  ধর্ষিতার পক্ষে শক্ত অবস্থানে নেই!  ধর্ষকরা জানে, কিছুদিন পর মানুষ ভুলে যাবে। মিডিয়া অন্য খবরে ব্যস্ত হবে, প্রশাসন নতুন ইস্যু নিয়ে মাথা ঘামাবে, আর ধর্ষকরা আবার নতুন শিকার খুঁজবে!

এই সমাজ কি ধর্ষকদের নিরাপদ আশ্রয় হবে, নাকি আমরা আমাদের সন্তানদের রক্ষা করব? এবার সিদ্ধান্ত নিতে হবে!

এবার আর নয়!

“দড়ি লাগলে দড়ি নে, রশি লাগলে রশি নে—ধর্ষকদের ফাঁসি দে!”

এটাই হোক প্রতিবাদের ভাষা, এটাই হোক ন্যায়বিচারের আওয়াজ!

লেখক- শিক্ষক ও সাংবাদিক

 

সর্বশেষ

এই বিভাগের আরও