শুক্রবার, ১ মে ২০২৬

[the_ad id='15178']

ব্যক্তি পর্যায়ে ১৬ দিন ,কোম্পানির এক মাস

আয়কর রিটার্ন জমার সময় আরও বাড়ল

নিজস্ব প্রতিবেদক

ব্যক্তি করদাতাদের বার্ষিক বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার সময় আরও ১৬ দিন এবং কোম্পানির করদাতাদের রিটার্ন জমা দেয়ার সময় আরও এক মাস বৃদ্ধি করল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

- Advertisement -

বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) এনবিআর এ সংক্রান্ত ভিন্ন দুটি আদেশ জারি করেছে।

- Advertisement -shukee

নতুন আদেশ অনুযায়ী ব্যক্তি আয়কর দেয়া যাবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। আর কোম্পানি করদাতারা রিটার্ন দিতে পারবেন ১৬ মার্চ পর্যন্ত। এ নিয়ে তৃতীয় দফায় রিটার্ন দাখিলের সময় বৃদ্ধি করা হলো।

এর আগে আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। আয়কর আইন, ২০২৩ অনুযায়ী ২০২৪-২০২৫ করবর্ষের জন্য কোম্পানি ব্যতীত সব শ্রেণির করদাতার আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। পরিস্থিতি বিবেচনায় নিয়ে দুই দফায় সময় বাড়িয়ে ৩১ জানুয়ারি করা হয়েছিল।

ভিন্ন এক আদেশে কোম্পানি আয়কর রিটার্ন দেয়ার সময়ও এক মাস বৃদ্ধি করেছে এনবিআর। আদেশে বলা হয়েছে, আয়কর আইন-২০২৩ ক্ষমতা বলে  জাতীয় রাজস্ব বোর্ড কোম্পানি করদাতাদের ২০২৩-২৫ করবর্ষের জন্য পূর্বে নির্ধারিত কর দিবস ১৫ ফেব্রুয়ারির পরিবর্তে ১৬ মার্চ নির্ধারণ করলে।

সর্বশেষ

সোনার দাম আরও কমলো

এই বিভাগের আরও