রবিবার, ১৫ মার্চ ২০২৬
চট্টগ্রামের হাটহাজারীর ফরহাদাবাদ উচ্চবিদ্যালয়ে

গাউসুলআজম মাইজভাণ্ডারী  ইবাদতগাহ’র উদ্বোধন ও অনুদান প্রদান

নিজস্ব প্রতিবেদক

মাইজভাণ্ডার দরবার শরীফে আধ্যাত্ম শরাফতের প্রতিষ্ঠাতা,বিশ্বসমাদৃত মাইজভাণ্ডারী ত্বরিকার মহান প্রবর্তক গাউসুলআজম মাইজভাণ্ডারী হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.)এর মহান ওরশ শরীফ ১০ মাঘ স্মরণে কেন্দ্রীয় নির্বাহী পর্ষদ নির্দেশিত ১০দিন ব্যাপি অনুষ্ঠানের ১ম দিনে অনুষ্ঠান আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কর্তৃক চট্টগ্রামের হাটহাজারী ফরহাদাবাদ উচ্চবিদ্যালয়ে নবনির্মিত গাউসুলআজম মাইজভাণ্ডারী  ইবাদতগাহ’র শুভ উদ্বোধন ও শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান ফরহাদাবাদ উচ্চবিদ্যালয়ের প্রধানশিক্ষক আলহাজ্ব মাহাবুবুল আলমের সভাপতিত্বে  বিদ্যালয়ের শিক্ষক জামাল উদ্দিন ও ওসমান গনি রিমন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। গত  ১৩ জানুয়ারি সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মেহমানে আলার আসন অলংকৃত করেন মাইজভাণ্ডার দরবার শরীফ গাউছিয়া আহমদিয়া মন্জিলের সাজ্জাদানশীন আলহাজ্ব শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী (ম.)।

- Advertisement -

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি আলহাজ্ব ইন্জিনিয়ার ওসমান ফারুক চৌধুরী, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের সহ সভাপতি আলহাজ্ব কাজী জানে আলম বাবুল,সদস্য আলহাজ্ব মফিজুল আলম,এস এম কাইসার,কেন্দ্রীয় পর্ষদের  মহাসচিব আলহাজ্ব নাজমুল হাসান মাহমুদ শিমুল, সদস্য অ্যাডভোকেট সফিউল আজম,সহকারী সচিব লালন ওসমান,সদস্য কপিল উদ্দিন, দ্বারুত্বালিম মাওলানা ওসমান গনি , দপ্তর পাঠাগার সম্পাদক মোবারক হোসেন,সদস্য নুরুল কবির মাসুদ, নাজমুল হুদা মনি,শাহাজান তালুকদার, কামরুল হাসান শেয়ান,সাফাইয়াতুল ইসলাম,আলহাজ্ব ইদ্রিস মিয়া,ইয়াকুব নবী,রাশেদুল আলম মাসুম,মাস্টার নিজাম মোরশেদ ,সালাউদ্দিন মাহমুদ, আমিনুল হক বাপ্পি, সরোয়ার ইমন,নাজিম উদ্দিন নাজু,মহিউদ্দিন, নবি আলম,মামুন তালুকদার সহ সংগঠনের বিভিন্ন দায়রা, শাখার সদস্য ও খাদেমানবৃন্দ। কোরান তেলাওয়াত, নাতে রাসুল (সা:) ও  শানে গাউসুলআজম মাইজভাণ্ডারী পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর বক্তব্যে মেহমানে আলার নুরানী খুৎবায় আলহাজ্ব শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী ছাত্রছাত্রীদের ধর্মীয়, নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহবান জানান এবং আগামী ১০ মাঘ ওরশ শরীফে সকলের প্রতি দাওয়াত প্রদান করেন।

- Advertisement -shukee

পরিশেষে মাওলানা ওসমান গণির পরিচালনায় মিলাদ,  মাওলানা মামুন উদ্দীনের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ও ফিতা কেটে ইবাদত গাহ”র উদ্বোধন করে জোহরের নামাজ আদায় করা হয়

ফরহাদাবাদ হাইস্কুলে গাউসুল আজম মাইজভান্ডারী ইবাদতখানা উদ্বোধনী বক্তব্য রাখছেন সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভান্ডারী

সর্বশেষ

এই বিভাগের আরও