বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

ফৌজদারহাট ডিসি পার্কে ফুল উৎসবের উদ্বোধন

সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের উপকণ্ঠ সীতাকুণ্ডে ডিসি পার্কে ফুল উৎসব ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (৪ জানুয়ারি) সকাল ১১ টায়  যৌজদারহাট উপকূলীয় এলাকায় ডিসি পার্কে জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এ ফুল উৎসব । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

- Advertisement -

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের  বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন ও স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব  মো. নজরুল ইসলাম।

- Advertisement -shukee

চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  ফরিদা খানম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্ত্রিপরষদ বিভাগের যুগ্ম সচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা)  মোহাম্মদ খোরশেদ আলম খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ নূরুল্লাহ নূরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা,  উপপরিচালক ( স্থানীয় সরকার,চট্টগ্রাম জেলা)  মো. নোমান হোসেন, মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব ড. জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ)  এ. কে. এম. গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  সাদি উর রহিম জাদিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার  এ কে এম রফিকুল ইসলাম,সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন,সহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ডিসি পার্কে ফুল উৎসবের উদ্বোধনী অরনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ

১৩৬ প্রজাতির লক্ষাধিক ফুলের সমারোহে ডিসি পার্কে চট্টগ্রাম জেলা প্রশাসন মাসব্যাপি আয়োজন করেছে “চট্টগ্রাম ফুল উৎসব- ২০২৫”। “ফুলের মতন আপনি ফোটাও গান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তৃতীয়বারের মত ফুল উৎসবের আয়োজিত হয়েছে।

উল্লেখ্য, প্রায় ১০ বছর ধরে এই এলাকাটি ছিল অবৈধ দখলদারের হাতে। চলতো অবৈধ মাটি উত্তোলন, অসামাজিক কার্যকলাপ। সন্ধ্যা হতেই এলাকাটি হয়ে উঠত ভয়ংকর, মাদক ব্যবসায়ী- মাদকসেবীদের আড্ডার ও অপরাধীদের স্বর্গরাজ্য ছিল এটি। আজ থেকে দুই বছর আগে জেলা প্রশাসন এর নির্দেশনায় সীতাকুণ্ড উপজেলা প্রশাসন সেই মাদকের আস্তানা গুড়িয়ে দিয়ে বেদখলে থাকা ১৯৪ একর খাসজমি উদ্ধার করে। পরবর্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে এখানে প্রতিষ্ঠা করে দেশি -বিদেশী ফুলের সমারোহে ডিসি ফ্লাওয়ার পার্ক।

জেলা প্রশাসন, চট্টগ্রাম কর্তৃক আয়োজিত মাসব্যাপী এবারের ফুল উৎসবে  থাকবে মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল, গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, ফুলের সাজে একদিন, পিঠা উৎসব, লেজার লাইট শো, মুভি শো, ভায়োলিন শো, পুতুল নাচ ইত্যাদি। এবারের আয়োজন এর অন্যতম আকর্ষণ ভাসমান ফ্লাওয়ার গার্ডেন। এবারের ফুল উৎসব উৎসর্গ করা হয়েছে জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহত সকল শহীদদের উদ্দেশ্যে। এ লক্ষ্যে গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে স্থাপন করা হয়েছে গণঅভ্যুত্থান কর্ণার।

উদ্বোধনের প্রথম দিন ছিল দর্শকদের উপচেপড়া ভিড়,আকাশ মেঘলা হলেও ফুল প্রেমীদের কোনো বাধা হয়ে দাঁড়ায়নি,দর্শকদের ঘুরাঘুরি,খাওয়া দাওয়া,ছবি,সেলফি তোলার মধ্য দিয়ে উদ্বোধনী দিনটি ছিল

মুখরিত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এটি উন্মুক্ত থাকবে। এতে প্রবেশ মূল্য ৩০ টাকা থেকে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ফুল উৎসবের উদ্বোধন করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ

সর্বশেষ

এই বিভাগের আরও