রবিবার, ১৫ মার্চ ২০২৬

রোটারি ক্লাব চিটাগাং ইম্পেরিয়ালের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ

নিজস্ব প্রতিবেদক

রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়ালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প  শনিবার (২৩ নভেম্বর) হাটহাজারির জোবরা গ্ৰামীণ কল্যাণ অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ ওমর ফারুক।এসময় আরো উপস্থিত ছিলেন চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ নজরুল ইসলাম নান্টু, প্রজেক্ট ডিরেক্টর রোটারিয়ান রকি উদ্দিন রিপন, রোটারিয়ান এডভোকেট এরশাদুর রহমান রিটু, রোটারিয়ান উজ্জ্বল কান্তি বড়ুয়া ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মো. রফিক উদ্দিন আহমদ, রোটারিয়ান কাজী আব্দুর রহিম মানিক। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারিয়ান সুদীপ কুমার চন্দ, রোটারিয়ান জসিম উদ্দিন, “নিবিড় বন্ধন” এর প্রতিষ্ঠাতা রোটারিয়ান মোহাম্মদ নোমান, মো. খালেদ হোসেন।

- Advertisement -
কর্মসূচিতে ক্লাবের সদস্যসহ অতিথিবৃন্দ ।

বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত  ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিসিন, ডায়াবেটিস পরিক্ষা,গাইনী,শিশু, চর্মরোগের চার শতাধিক সুবিধাবঞ্চিত অসহায় নারী-পুরুষ ও শিশু রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। বক্তারা বলেন, চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ কার্যক্রমের ফলে সমাজের সুবিধাবঞ্চিত মানুষ উপকৃত হচ্ছে। ভবিষ্যতে আরো কর্মসূচি নিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে ক্লাবের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।

- Advertisement -shukee

 

সর্বশেষ

এই বিভাগের আরও