রবিবার, ১৫ মার্চ ২০২৬

হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সম্পাদক হাসান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যা মামলায় হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাসান (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে বুধবার রাতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।

- Advertisement -shukee

গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা মো. হাসান উপজেলার ফতেপুর ইউনিয়নের জোবরা গ্রামের মৃত নুরুল আলমের পুত্র।

গ্রেফতারকৃত ছাত্রলীগ সাধারণ সম্পাদক হাসানের বিরুদ্ধে এ পর্যন্ত একটি হত্যা মামলা সহ মোট পাঁচটি মামলা রয়েছে বলে জানা গেছে। তার বিরুদ্ধে আরো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

গোপন একটি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত হাসান ৫ অগাস্টের পর গ্রেফতার এড়াতে গোপনে দেশ ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে চলে যায়। তবে সে মাঝে মধ্যে ঢাকা এয়ারপোর্ট হয়ে বাইরোড়ে গোপনে সুকৌশলে চট্টগ্রাম এসে সপ্তাহ দশদিন পর পুনরায় ঢাকা এয়ারপোর্টে দিয়ে দেশের বাইরে চলে যেতো।

বিষয়টি হাটহাজারী মডেল থানা পুলিশের নজরে আসলে তারা ঢাকা এয়ারপোর্ট ইমিগ্রেশনকে জানিয়ে রাখেন। এর মধ্যে গত বুধবার রাতে দুবাই থেকে ঢাকা এয়ারপোর্টে পৌঁছালে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে হাটহাজারী মডেল থানা পুলিশকে খবর দেন। পরে হাটহাজারী মডেল থানা পুলিশ ঢাকা এয়ারপোর্টে গিয়ে গ্রেফতারকৃত ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো.হাসানকে থানায় নিয়ে আসেন।

সর্বশেষ

এই বিভাগের আরও