মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

[the_ad id='15178']

বাঁশখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে পুকুরে ডুবে কাশেফা মনি দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু কাশেফা শীলকূপ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোরশেদুল আলমের মেয়ে।

- Advertisement -

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -shukee

জানা গেছে, শিশুটি বাড়ির উঠানে খেলতে গিয়ে সবার অগোচরে পুকুরে পড়ে যায়। প‌রিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে পার্শ্ববর্তী পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে তাকে মৃত ঘোষণা করেন।

বাঁশখালী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

 

 

সর্বশেষ

এই বিভাগের আরও