শুক্রবার, ৮ মে ২০২৬

[the_ad id='15178']

সঠিক বিনিয়োগ ও তারল্য ব্যবস্থাপনা এবং রিকভারির উপর গুরুত্বারোপ 

সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবসায় পর্যালোচনা সভা 

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি-এর ব্যবসায় পর্যালোচনা সভা ১৫ অক্টোবর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ। এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান খান, ব্যাংকের এমডিএস ও ইনভেস্টমেন্ট উইং এর প্রধান মো. নাজমুস সায়াদাতসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন ব্যাংকের সকল শাখা ও জোনাল অফিসের কর্মকর্তাবৃন্দ। 

- Advertisement -

সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ পরিবর্তিত পরিস্থিতিতে সঠিক তারল্য ব্যবস্থাপনার মাধ্যমে ব্যাংককে গতিশীল করার বিষয়ে শাখা ব্যবস্থাপকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

- Advertisement -shukee

নির্বিঘ্ন গ্রাহক সেবা প্রদানে সবাইকে আন্তরিক ও ধৈর্যশীল হওয়ার আহ্বান জানান আবদুল হান্নান খান।

বিনিয়োগ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করে মো. নাজমুস সায়াদাত সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে ব্যাংককে এগিয়ে নেয়ার আহ্বান জানান।

রিকভারি ও ওভারডিও থেকে আদায় বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন এসএএমডি এর প্রধান মোহাম্মদ মিজানুল কবির ।

সভায় শাখা ব্যবস্থাপকগণ তাদের মূল্যবান মতামত প্রদান করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও