বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক *

- Advertisement -

সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের (এসজেএফ) কার্যনির্বাহী পরিষদের এক সভা শনিবার (৯ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়। সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চবিদ্যালয় মিলনায়তনে সংগঠনের সভাপতি আজিজ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বার্ষিক বনভোজনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।২০ জানুয়ারি ২০২৪ সীতাকুণ্ডের গুলিয়াখালী সী-বিচে (পর্য়টনকেন্দ্রে) বার্ষিক বনভোজন আয়োজনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।সংগঠনের সহ- সম্পাদক মো. শওকত হোসেনকে আহবায়ক ও দপ্তর সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরী বিটুকে সদস্য-সচিব করে পিকনিক কমিটি গঠন করা হয়। এছাড়া অধ্যাপক সঞ্জয় রায় কে আহবায়ক ও সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক তপন মজুমদার তপুকে সদস্য-সচিব করে সাংস্কৃতিক ও র‌্যাফেল ড্র উপ-পরিষদ গঠন করা হয়।

- Advertisement -shukee

এসজেএফ এর সাধারণ সম্পাদক রোটারিয়ান মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মশিউর রহমান খান, সহ-সভাপতি জসিম উদ্দিন মোবারক, সহ-সম্পাদক আলাউদ্দিন চৌধুরী, সহ- সম্পাদক মো. শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বোরহান উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আলা উদ্দিন, সহ-তথ্য প্রযুক্তিবিষয়ক সম্পাদক হাকিম মোল্লা, দপ্তর সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরী বিটু, সহ- দপ্তর সম্পাদক সুজিত পাল, সদস্য ইফতেখার আহমেদ জুয়েল , আবু নাছের রিপন, সৈয়দা কানিজ পারভিন কেলি।

সর্বশেষ

এই বিভাগের আরও