বুধবার, ৮ এপ্রিল ২০২৬

মুখে কালো কাপড় বেঁধে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক *

- Advertisement -
হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম নগরের চেরাগি পাহাড় মোড়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ

দেশের বিভিন্ন স্থানে ‘হিন্দুদের ওপর হামলার’ প্রতিবাদে চট্টগ্রাম নগরের চেরাগি পাহাড় মোড়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।

- Advertisement -shukee

শনিবার (১০ আগস্ট) বিকেলে সড়ক অবরোধ করে নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ করেন তারা। দাবি অনুযায়ী দেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দেয়া হয়।

কর্মসূচিতে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান অংশগ্রহণকারীরা। এ সময় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দ্রুত সময়ের মধ্যে সব হামলার ঘটনার বিচার দাবি করেন তারা।

প্রতিবাদ কর্মসূচিতে— ‘আমরা কেন স্বাধীন নই’, ‘আমার মন্দিরে হামলা কেন?’, ‘দেশ ছাড়তে হুমকি কেন? রাষ্ট্র জবাব চাই’, ‘মানবসেবা যাদের ধর্ম তাদের ওপর হামলা কেন?’, ’বাঁচতে হলে লড়তে হবে, আঘাত আসবে যেখানে প্রতিরোধ হবে সেখানে’-ইত্যাদি প্ল্যাকার্ড প্রদর্শন করেন অংশগ্রহণকারীরা।

এদিকে, কোটা আন্দোলন, সরকারের পতনের দাবিতে এক দফা সফল আন্দোলনের পর আবারও উত্তাল হলো চট্টগ্রাম। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে সংখ্যালঘু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা এবং মন্দিরে হামলা ও আগুন দেয়ার অভিযোগ উঠে। এরই প্রতিবাদে শনিবার বিকেলে চেরাগি পাহাড় মোড়ে অবস্থান নেন তারা।

এর আগে সকালে নগরের নিউমার্কেট মোড়ে অবস্থান নিয়ে প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধীরা।

সর্বশেষ

এই বিভাগের আরও