Sunday, 20 September 2026

[the_ad id='15178']

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার বাড়বকুণ্ডে

সীতাকুণ্ড প্রতিনিধি *

- Advertisement -

- Advertisement -shukee

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড থেকে কানিজ ফাতেমা  (২৩) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে পুলিশ তার লাশটি উদ্ধার করেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ গ্রামের প্রবাসী বেলাল হোসেনের স্ত্রী কানিজ ফাতেমাকে আজ সকালে নিজ ঘরে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান বাড়ির লোকজন। পরে তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। সীতাকুণ্ড থানার ওসি মো. কামাল উদ্দিন জানান, নিহত গৃহবধূর স্বামী প্রবাসী। কিন্তু কি কারণে গলায় ফাঁস দিলেন তা আমরা জানতে পারিনি। তবে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও