শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

গাইবান্ধা জেলা সমিতি-চট্টগ্রামের উদ্যোগে মে দিবসের আলোচনাসভা

প্রধান অতিথির বক্তৃতা করছেন চট্টগ্রাম পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ডিন বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ড. প্রকৌশলী মফজল আহমদ।

গাইবান্ধা জেলা সমিতি-চট্টগ্রামের উদ্যোগে মহান মে দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা বুধবার (০১ মে) সন্ধ্যায় দেওয়ান হাট সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি প্রকৌশলী মো. মিজানুর রহমান সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটারিয়ান মো. শাহীন আলম সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ডিন, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. প্রকৌশলী মফজল আহমদ।

- Advertisement -

সভায় প্রধান অতিথি বলেন-বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বির্নিমাণ এবং  প্রধান মন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে দেশে সকল মানুষকে মানবসম্পদে রূপান্তর করতে হবে। প্রতিটি কর্মজীবী মানুষকে তাদের যথাযোগ্য মর্যাদা, নিরাপদ কর্ম পরিবেশ সৃষ্টি ও সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন। তিনি সকল কর্মজীবীদের পরিবার নিয়ে চলারমত পারিশ্রমিক ও নিরাপত্তা প্রদানের  জন্য শিল্পপতি সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

- Advertisement -shukee

এতে বক্তব্য প্রদান করেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক জামিল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক, মো. মোতালেব প্রামাণিক, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মো. রেজাউল করিম মন্ডল, অর্থ সম্পাদক মো. দুলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক রাসেল রানা, নুর নবী, মো. আনোয়ার হোসেন, মো. শাহ আলম, মো. শফিকুল ইসলাম, চট্টগ্রামস্থ গাইবান্ধাবাসী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ

এই বিভাগের আরও