আসন্ন দূর্গাপুজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক ( এলএ)
মো. কামরুজ্জামান এর নেতৃত্বে সীতাকুণ্ড,মীরসরাই,সন্ধীপ তদারকি টিম গঠন করা হয়।এরই ধারাবাহিকতায় আজ সোমবার (১২অক্টোবার ) সীতাকুণ্ড পৌরসভা ও উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শক করেছেন।এসময় এডিসির সাথে ছিলেন সীতাকুণ্ড সহকারী কমিশনার ( ভূমি)

মো. ফজলে রাব্বি ।
অন্যান্যদের মধ্যে ছিলেন সীতাকুণ্ড পৌর যুবদল নেতা জিয়াউদ্দিন, পৌর পূজা কমিটির সভাপতি অমলেন্দু কনক, সাধারণ সম্পাদক বাবুল শাস্ত্রী সহ অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন।
পরিদর্শনকালে এডিসি কামরুজ্জামান পূজা আয়োজকদের উদ্দেশ্যে বলেন, সরকার আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ ব্যবস্হা নিয়েছেন। পূজাকালীন আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার পাশাপাশি অতিরিক্ত সেচ্ছাসেবক ও আয়োজকদের বিশেষ নিরাপত্তাসহ বিদ্যুতের বিশেষ ব্যবস্হা,মন্ডপে ও আশেপাশে সকল প্রকার মাদক নিষিদ্ধে কড়া নজরদারী থাকবে। মন্ডপে থাকবে সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক নজরদারী।
পূজা নিরাপদ ও সুন্দরভাবে সম্পন্ন করার দায়িত্ব রাষ্ট্রের পাশাপাশি,আপনার আমার সকলের।


